ইউসুফ প্রস্তুত, আত্মবিশ্বাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় বছর ধরে দলের বাইরে আছেন। নির্বাচকেরা একের পর এক উপেক্ষা করে যাচ্ছেন মোহাম্মদ ইউসুফকে। সর্বশেষ উপেক্ষিত হয়েছেন শ্রীলঙ্কা সফরের দলে। বারবার উপেক্ষিত হওয়ায় আশাহত হলেও পাকিস্তানি এই ব্যাটসম্যান জানিয়েছেন, দলে ফেরার জন্য তিনি প্রস্তুত। নির্বাচকেরা ডাকলে যেকোনো সময় দলে ফিরতে প্রস্তুত আছেন।‘শারীরিক ও মানসিকভাবে আমি বেশ ভালো অবস্থায় আছি। আমি প্রস্তুত, নির্বাচকেরা ডাকলে যেকোনো সময় দলে ফিরতে প্রস্তুত’—পাকপ্যাশন ডটনেটকে বলেছেন ইউসুফ।২০১০ সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ পাকিস্তান দলের হয়ে দেখা গিয়েছিল ইউসুফকে। তাঁকে দলে না ফিরিয়ে আনার কারণ হিসেবে নির্বাচকেরা বারবার বলেছেন, ঘরোয়া ক্রিকেটে খেলে নিজের ফর্ম ও ফিটনেসের প্রমাণ দিতে হবে ইউসুফকে।ইউসুফ জানিয়েছেন, ফিটনেসে কোনো সমস্যা নেই তাঁর। দলে ফেরার সুযোগ পেলে নিজের সামর্থ্য প্রমাণ করার আত্মবিশ্বাসও তাঁর রয়েছে। ইউসুফ বলেন, ‘দলে সুযোগ পাওয়ার আশায় লাহোরে সম্প্রতি একটা ফিটনেস পরীক্ষায় অংশ নিই আমি। ওই পরীক্ষায় উত্তীর্ণও হয়েছিলাম। আমি আত্মবিশ্বাসী, নির্বাচকেরা আমাকে আরেকবার দলে সুযোগ দিলে তাঁদের আস্থার প্রতিদান দিতে পারব।’ইউসুফের বয়স এখন ৩৭। অবসর নেওয়ার জন্য বয়সটা যথেষ্টই। নির্বাচকেরা ভরসা রাখছেন তরুণদের ওপর। এখন সম্মান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেই তো পারেন ইউসুফ! হ্যাঁ, সেটা হয়তো তিনি পারেন, এখনো যে একটা লক্ষ্য পূরণ বাকি রয়ে গেছে টেস্টে সাত হাজার ৫৩০ রান করা এই ব্যাটসম্যানের।নিজের লক্ষ্যের কথা জানিয়ে গত সপ্তাহে ইউসুফ বলেছিলেন, ‘১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করতে চাই আমি। ১০০ টেস্ট খেলেও অনেক ক্রিকেটার মাঠে ভালো করছেন। আমি তো কেবল ৯০টি টেস্ট খেলেছি।’ সূত্র: পিটিআই।