ইউসেবিওর ছায়া রোনালদোয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বসেরা ফুটবলারের স্বীকৃতি ব্যালন ডি’অর জিতেছেন। রিয়াল মাদ্রিদ তারকার পায়ের জাদুতে মোহাচ্ছন্ন ফুটবল বিশ্ব। পর্তুগাল অধিনায়ক জায়গা পেয়েছেন টাইম ম্যাগাজিন-এর প্রভাবশালী ১০০ জনের মধ্যেও। বিশ্বকে নাড়া দেওয়া ১০০ জনকে নিয়ে বের করা বিশেষ সংখ্যায় ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে লিখেছেন ফুটবল সম্রাট পেলে। সেখানেই পেলে রোনালদোকে তুলনা করেছেন পর্তুগিজ ফুটবলের প্রথম বিশ্বতারকা ইউসেবিওর সঙ্গে। জানিয়েছেন, রোনালদোর মধ্যে ১৯৬৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার ছায়া খুঁজে পান তিনি, ‘জাতীয় দলকে সব সময়ই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে রোনালদো। সে আমাকে আমার বন্ধু ও পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ইউসেবিওকে মনে করিয়ে দেয়। দক্ষতা ও সৃজনশীলতায় দুজনই একই রকম। আমি যখন খেলতাম, আক্রমণভাগে হয়তো ক্রিস্টিয়ানোর মতো সতীর্থই চাইতাম।’ ওয়েবসাইট।