ইকুয়েডরকে ২-০ গোলে হারাল চিলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা আমেরিকার ৪৪তম আসরের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক চিলি। আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় এ গ্রুপের ম্যাচে এ দুই দল মুখোমুখি হয়।
ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য ছিল। ম্যাচের ৬৭ মিনিটে ভিদালের পেনাল্টি থেকে করা গেলে এগিয়ে যায় চিলি। এরপর ম্যাচের ৮৪ মিনিটে ব্যবধান বাড়ান ভারগাস। সেরা পারফরমেন্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ভিদাল।