ইচ্ছাপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন সপ্তাহ আগে ব্রেন টিউমার ধরা পড়েছে উইলিয়াম মুরের। বয়স হয়ে গেছে ৮০। এমনিতেই পৃথিবীর আলো-বাতাস আর বেশি দিন গায়ে মাখার আশা নেই। শেষনিশ্বাসের আগে প্রিয় দলের শিরোপা জয় দেখে যাওয়ার একটা সুপ্ত ইচ্ছা হয়তো ছিল তাঁর। সে জন্যই মুরের পরিবারের লোকেরা এফএ কাপ ফাইনালের একটা টিকিট চেয়েছিলেন। ২১ মের ওই ফাইনালে যে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি ফকনারের ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ওয়েম্বলির ওই ফাইনালে ইউনাইটেডের জন্য টিকিট আছে ২৮ হাজার, চাইলেই তো আর টিকিট পাওয়া যায় না। খবরটা শুনে এগিয়ে এলেন লুক শ, ইউনাইটেড লেফটব্যাক উইলিয়ামকে খেলা দেখার প্রস্তাব দিয়েছেন। সেই কত আগে থেকেই ইউনাইটেডের ভক্ত উইলিয়াম। মিউনিখ-ট্র্যাজেডিতে নিহত ইউনাইটেড কিংবদন্তি ডানকান এডওয়ার্ডসের বন্ধু ছিলেন। প্রিয় ক্লাবের কাছ থেকে এমন কিছু পেয়ে নিশ্চয়ই আপ্লুত হয়েছেন! মেইল অনলাইন।