ইচ্ছে করে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদমাধ্যমকে এড়াতে সেমিফাইনালে হেরে যেতেন গ্যাব্রিয়েলা সাবাতিনি! আর্জেন্টিনার সাবেক টেনিস তারকার এমনই দাবি! তাঁকে নিয়ে সংবাদমাধ্যমের অনেক আগ্রহ ছিল একসময়। এই ‘বাড়াবাড়ি’ অপছন্দ করতেন সাবাতিনি। বলছেন, ‘উঠতি বয়সে ভাবতাম, টুর্নামেন্ট জিতলেই তো সংবাদমাধ্যমের মুখোমুখি হতে হবে আমাকে। তাদের এড়াতে প্রায়ই সেমিফাইনালে হেরে বসতাম। তখন পরিস্থিতি এতটাই বাজে ছিল।’ আর্জেন্টিনার পত্রিকা লা নেশনসকে দেওয়া সাক্ষাত্কারে সাবেক ইউএস ওপেনজয়ী ফিরে গেলেন পেছনে, ‘আমি খুব অন্তর্মুখী ছিলাম। স্কুলে পড়ার সময় আমার কিছু ব্যাপার ছিল, যার কারণে অন্যদের সঙ্গে খুব একটা মিশতাম না।’ তাঁর র্যাঙ্কিংয়ের এক নম্বরে না উঠতে পারার বড় কারণও এই মিডিয়াভীতি, এত দিন পর বললেন সাবাতিনি! ওয়েবসাইট।