ইটিভি চ্যাম্পিয়ন
আরটিভিকে কাল ফাইনালে হারিয়ে ‘কুল বিএসজেএ’ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে একুশে টেলিভিশন। নির্ধারিত সময়ে ১-১ ম্যাচ টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছে ৩-২ গোলে। বঙ্গবন্ধু স্টেডিয়াম-সংলগ্ন হ্যান্ডবল মাঠে টুর্নামেন্টটির আয়োজক ছিল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ)। বিএসজেএর প্রয়াত সদস্য আল মুসাব্বির সাদী (পামেল) স্মরণে দেওয়া পামেল ফেয়ার প্লে ট্রফি জিতেছে ডেইলি স্টার। ফাইনাল শেষে পুরস্কার দেন যুব ও ক্রীড়াবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান (রাসেল)।ফরিদপুরে ফুটবল: তাঁবু স্মৃতি স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন ময়েজউদ্দিন উচ্চবিদ্যালয়। ফরিদপুর স্টেডিয়ামে ফাইনালে তারা টাইব্রেকারে ৩-২ গোলে হারায় মুসলিম মিশনকে। —ফরিদপুর অফিসনড়াইলে হকি প্রশিক্ষণ: মহিলা হকি খেলোয়াড়দের তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শিবির শেষ হয়েছে কাল। জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে এবং হকি ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে অংশ নিয়েছেন ২৫ জন খেলোয়াড়।—নড়াইল প্রতিনিধি