ইডেন বাদ
আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভারত ও ইংল্যান্ডের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে না। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আজ রোববার ভারতীয় বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, এ ম্যাচটি আয়োজন করার মতো প্রস্তুত নয় ইডেন। এ পরিপ্রেক্ষিতে ম্যাচটি ব্যাঙ্গালুরুতে সরিয়ে নিতে আইসিসিকে সুপাশি করেছে ভারত।ইডেনে বিশ্বকাপ উপলক্ষে চলমান সংস্কারকাজ আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভারত ও ইংল্যান্ডের ম্যাচের আগে শেষ হবে না—এই কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার ওই ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। ভারত সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল, কিন্তু তাতে সাড়া দেয়নি আইসিসি। এর পরও চেষ্টা চালিয়ে যেতে থাকে ভারত। তবে কাজ হলো না কিছুতেই!ভারতীয় বোর্ডের সেক্রেটারি এন শ্রীনিবাসন পিটিআইকে বলেন, ‘আইসিসি আমাদের জানিয়েছে, ইডেন ম্যাচটি আয়োজন করতে পারবে না। বিকল্প ভেন্যু হিসেবে ব্যাঙ্গালুরুর নাম সুপারিশ করেছি আমরা।’এদিকে, কলকাতায় অনুষ্ঠেয় বাকি তিনটি খেলার ভবিষ্যত্ নিয়েও সংশয়টা কাটছে না। কয়েক দিনের মধ্যেই জানা যাবে, খেলাগুলো আদৌ কলকাতায় অনুষ্ঠিত হবে কি না। তবে, বিশ্বকাপের যে চারটি খেলা আয়োজনের দায়িত্ব কলকাতা পেয়েছিল, তার মধ্যে ভারত-ইংল্যান্ডের খেলাটিই ছিল সবচেয়ে আকর্ষণীয় ও ‘অর্থকরী’। এই ম্যাচটি সরে যাওয়ায় কলকাতাবাসীর যে বাকি তিনটি খেলা নিয়ে কোনো আগ্রহই অবশিষ্ট থাকবে না, তা তো দিবালোকের মতোই পরিষ্কার। কারণ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া বাকি তিনটি খেলার প্রতিদ্বন্দ্বী দলগুলো যে সবাই ‘সহযোগী’। ওয়েবসাইট।