ইডেনের ম্যাচ বেঙ্গালুরুতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইডেনের ‘ভারত-ইংল্যান্ড’ ম্যাচটি বেঙ্গালুরুতে হতে পারে বলে শোনা যাচ্ছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকেও ম্যাচটির পরিবর্তিত ভেন্যু হিসেবে বেঙ্গালুরুর নাম প্রস্তাব করা হয়েছিল। বিসিসিআইর প্রস্তাব মেনে নিয়েছে আইসিসি। ক্রিকেটের বিশ্ব সংস্থা কাল নিশ্চিত করেছে, বেঙ্গালুরুতেই হচ্ছে ম্যাচটি। ভেন্যুর পরিবর্তন হলেও অপরিবর্তিত থাকছে ম্যাচের দিন—২৭ ফেব্রুয়ারি।প্রথম ম্যাচটি খোয়ালেও ইডেনের হাতে আছে ১৫ মার্চ (আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকা), ১৮ মার্চ (আয়ারল্যান্ড-হল্যান্ড) ও ২২ মার্চের (কেনিয়া-জিম্বাবুয়ে) তিনটি ম্যাচ। এই ম্যাচগুলোও কলকাতায় হবে কি না, সে ব্যাপারে আইসিসি সিদ্ধান্ত নেবে ৭ ফেব্রুয়ারি পর্যবেক্ষক দলের ইডেন দেখার পর। ওয়েবসাইট।