অন্য চোখে: বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন লিখছেন প্রথম আলোয়
ইতালি-উরুগুয়ে ম্যাচ দেখুন সবাই

আজকের আকর্ষণীয় ম্যাচ ইতালি-উরুগুয়ে। ম্যাচটা দেখতে আমার অন্তত তর সইছে না। কারণ এটি হতে পারে তীব্র স্নায়ুক্ষয়ী এক লড়াই। দুই সাবেক চ্যাম্পিয়নের মধ্যে একটা দলের বিশ্বকাপ শেষ হয়ে যাবে এই ম্যাচেই। তাই সবাইকে বলব, ইতালি-উরুগুয়ে দ্বৈরথ দেখুন। ফুটবলের সতি৵কারের গনগনে উত্তাপ পাবেন।
ইতালি চারবার বিশ্বকাপ জিতেছে, উরুগুয়ে দুবার। তবে এসব তথ্য রেকর্ড বইয়েই থাকুক। জয় ছিনিয়ে নিতে হবে মাঠে ভালো খেলেই। এই কঠিন অভিযানে প্রাণদেল্লির দলকে ঘাম ঝরাতে হবে অনেক বেশি। এমনিতে এবারের ইতালিকে মাঝারি মানেরই বলব। অন্যদিকে উরুগুয়েকেও গতবার যেভাবে দেখেছিলাম, এবার ঠিক সেভাবে পাচ্ছি না। তবে আজ দুদলের সামনেই মরণ কামড় দেওয়ার সময়। এ জন্যই ম্যাচটা আমার কাছে বেশ আগ্রহ জাগাচ্ছে৷ এটি সুয়ারেজ বনাম ইতালি হয়ে পড়লে অবাক হওয়ার িকছু নেই৷ সুয়ারেজ যেভাবে ইংল্যান্ডের বিশ্বকাপ শেষ করে দিলেন, ইতালিকেও না একই পথ দেখান!
অন্যভাবে বলতে পারি, ইউরোপ বনাম লাতিন লড়াইও এটি। যে ম্যাচে আপনি সবই দেখতে পারেন। তবে হ্যঁা, আমার বিশ্লেষণ বলছে আজকের দিনে মাঠে যে দল ভালো খেলবে জয় তাদেরই। ফুটবলে এখন নামের চেয়ে বেশি গুরত্বপূর্ণ হলো মাঠে নির্দিষ্ট িদনে জ্বলে উঠতে পারা৷ নইলে ভুগতে হবে। বিশ্বকাপে টিকে থাকতে ইতালি-উরুগুয়ে সেসব মনে রেখেই মাঠে নামবে অবশ্যই। তাই ম্যাচটা হতে পারে দুর্দান্ত এক লড়াইয়ের বিজ্ঞাপন।
ইউরোপ, লাতিনের পাশে এশিয়ার খেলাও বিশ্লেষণের দাবি রাখে। কিন্তু পরশু এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়ার খেলা দেখে আমি বেশ হতাশ। আলজেরিয়ার বিপক্ষে এ কোন কোরিয়া! প্রথমার্ধে তিনটি গোল খেল অসহায়ের মতো। ম্যাচটা ওখানেই শেষ। দেখতে দেখতে ভাবছিলাম ২০০২ বিশ্বকাপের কথা। সেবার নিজেদের মাঠে ওরা সেমিফাইনালে উঠে সবাইকে চমকে দিয়েছিল। সেই কোরিয়াকেই ব্রািজল বিশ্বকাপে সবচেয়ে দুর্বল দল মনে হচ্ছে!
অথচ এশিয়ার দলগুলোর সঙ্গে কোরিয়া যখন েখলে, মাঠে থাকে বাঘের মতো। সেই দলটিই আলজেরিয়ার সঙ্গে কেমন জড়সড় হয়ে থাকল। এটা কোরিয়ানদের অবনতির চিত্রই তুলে ধরছে। আসলে একটা প্রজন্ম শেষ কোরিয়ার, যেমন স্পেনের সোনালি প্রজন্ম তাদের সময়ের ইিত টেনে গেল ব্রাজিলে।
উল্টোদিকে যুক্তরাষ্ট্র সম্মান কাড়ল। ওদের দেখে খুব অভিভূত না হতে পারি, অন্তত ‘ধুর ছাই’ করার উপায় নেই। কারণ যুক্তরাষ্ট্রের ফুটবল এগিয়ে যাচ্ছে এবং সেটা দৃশ্যমান। ওখানে লিগটা আগের চেয়ে জমছে। ক্লিন্সমান দলটাকে এগিয়ে নিচ্ছেন। আমার বিশ্বাস, যুক্তরাষ্ট্র আরও ভালো করবে। মার্কিন মুলুকে ফুটবল এক নম্বর খেলা নয়, তবে এখন মার্কিনিদের ফুটবলে আগ্রহ বাড়ছে। এর ইতিবাচক প্রভাব পড়ছে দলের ওপরও। পর্তুগালের সঙ্গে ২-২ ড্র করে যুক্তরাষ্ট্র তাদের শক্তিমত্তা তুলে ধরেছে। দলগুলোর মধ্যে ব্যবধান কমে আসার এটা আরেকটি প্রমাণ। এই বিশ্বকাপ তাই গ্রুপপর্ব পেরোনোর আগেই ছড়াল অনেক েরামাঞ্চ। সেটিরই সর্বশেষ চিত্রনাট্য লিখবে আজকের ইতালি-উরুগুয়ে লড়াই!