ইতালি লিগে শীর্ষে জুভেন্টাসই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালি লিগ সিরি ‘আ’তে গতকাল রোববার রাতের খেলায় ইন্টার মিলান ও পার্মার ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।
এর আগের রাতটা ভাল যায়নি মারিও বালোতেল্লির এসি মিলানেরও। এই খেপাটে খোলোয়াড়ের জোড়া গোলে লিভোর্নোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মিলান। অপর ম্যাচে উদিনেসের সঙ্গেও ৩-৩ গোলে ড্র করেছে নাপোলি।
লীগে শীর্ষস্থানটা ধরে রেখেছে জুভেন্টাস। গতকাল রাত পর্যন্ত হওয়া ১৫ খেলায় তাদের পয়েন্ট ৪০। সমান সংখ্যক ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে রোমা দ্বিতীয়। তৃতীয় স্থানটা নাপোলির (৩২ পয়েন্ট)। তাদের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে (২৮ পয়েন্ট) চতুর্থ ইন্টার মিলান। সমান সংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার নয় নম্বরে এসি মিলান। ইন্টারের সঙ্গে ড্র করা পার্মাও ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে। ওয়েবসাইট।