ইতালিয়ান কাপ লাজিওর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালিয়ান কাপের ফাইনালে যেতে পারলেই যেন শিরোপা জয়টা নিশ্চিত হয়ে যায় লাজিওর। এখন পর্যন্ত সাতবার ফাইনালে উঠে মাত্র একবারই শিরোপা থেকে বঞ্চিত হতে হয়েছে তাদের। এবারের মৌসুমের ইতালিয়ান কাপ ফাইনালে রোমাকে ১-০ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে লাজিও। দলের পক্ষে জয়সূচক গোলটি করেছেন মিডফিল্ডার সেনাড লুলিক।রোম অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকেই উত্তেজনা ছড়িয়েছিলেন রোমা ও লাজিও-র খেলোয়াড়েরা। প্রথম মিনিটেই হলুদ কার্ড দেখেন লাজিওর মিডফিল্ডার ক্রিশ্চিয়ান লিডেসমা। এরপর পুরো ম্যাচে আটবার হলুদ কার্ড বের করতে হয়েছে রেফারিকে। প্রথমার্ধ গোলশূণ্য সমতা নিয়ে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে ম্যাচের ফলাফল নির্ধারণী গোলটি করেন লাজিওর মিডফিল্ডার সেনাড লুলিক। ইতালিয়ান কাপ জয়ের ফলে আগামী মৌসুমের ইউরোপা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে লাজিও। এখন সেদিকেই দৃষ্টি কোচ ভ্লাডিমির পেটক্লোভিচের। গতকাল ম্যাচ শেষে রাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমি আমার খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে খুবই খুশি। তারা এই বছরে খুবই পরিশ্রম করেছে। এই জয়টা তাদের প্রাপ্য ছিল। এখন আমাদের প্রস্তুত হতে হবে ইউরোপা লিগের জন্য।’ রয়টার্স