ইতালির ডিফেন্ডার ক্রিসসিটো গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ইতালীয় ডিফেন্ডার ডোমেনিকো ক্রিসসিটো। আজ সোমবার স্থানীয় সময় ভোররাতে তাঁকে ফ্লোরেন্সের জাতীয় দলের ক্যাম্প থেকে আটক করা হয়। এ মুহূর্তে ফ্লোরেন্সে ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি শিবির চলছে ইতালি দলের। তথাকথিত ‘ক্যালসিওসকমেন্স’ বেটিং কেলেঙ্কারিতে জড়িত সন্দেহে তাঁকে আটক করা হয়েছে।ইতালির ঘরোয়া ফুটবলে ঝড় তোলা এই বেটিং কেলেঙ্কারিতে জড়িত সন্দেহে আরও ১৯ জন কোচ ও ফুটবলারকে খুঁজছে পুলিশ। এর মধ্যে আছেন জুভেন্টাস কোচ অ্যান্তনিও কন্তেও। একই ঘটনায় লাজিওর অধিনায়ক স্তেফানো মাউরিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। রয়টার্স।