ইতালিয়ান ওপেন জিতলেন শারাপোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনিস জগতে সবাই প্রায় ভুলতেই বসেছিল সাবেক এক নম্বর তারকা মারিয়া শারাপোভাকে। ইনজুরি, শিরোপাখরা—সবকিছু মিলিয়ে দীর্ঘদিন ধরেই সময়টা ভালো যাচ্ছিল না এই রুশ টেনিস তারকার। কিন্তু গতকাল ইতালিয়ান ওপেন শিরোপা জিতে আবার নতুনভাবে ক্যারিয়ার শুরুর জোরালো ইঙ্গিত দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরের বিপক্ষে গতকালের ফাইনাল একেবারেই একতরফাভাবে জিতেছেন শারাপোভা।৬-২, ৬-৪ সেটের সহজ জয়ে শিরোপা জেতার পর তিনি বলেছেন, ‘এটা একটা নতুন যাত্রা। আমি আর পেছনে ফিরে তাকাতে চাই না। এবার একেবারে শুরু থেকেই শুরু করতে চাই। আগে যা ছিলাম, তার চেয়ে আরও উন্নতি করতে চাই। কয়েক বছর আগে আমি কেমন খেলতাম, সেটা নিয়ে এখন আর ভাবছি না। এখন আমি আর সেই ১৭ বছরের মেয়েটি নেই।’দুই বছর আগে ইনজুরির কবলে পড়ে দীর্ঘ সময় কোর্টের বাইরে কাটিয়েছিলেন শারাপোভা। গতকালের এই শিরোপা জয়ের পর এখন ২৫ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয়ের দিকে দৃষ্টি দিচ্ছেন তিনি। বলেছেন, ‘এই গ্রান্ড স্ল্যামটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। আমার মধ্যে পূর্ণ আত্মবিশ্বাস আছে যে আমি এটা জিততে পারব।’— রয়টার্স