ইতালিয়ান লিনেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

উরুগুয়ের কাছে হারের পর ইংলিশদের আশার মেঘলা আকাশে একচিলতে সূর্য হয়ে ছিল ইতালির জয়। কোস্টারিকার সঙ্গে ইতালির জয়ই আরও কিছুদিন ইংল্যান্ডকে জিইয়ে রাখতে পারত। সেদিন ব্রিটেনজুড়ে সব ইংলিশ সমর্থকের চোখ ঘুরে গিয়েছিল ইতালির দিকেই। ইংল্যান্ড ফুটবলের কিংবদিন্ত গ্যারি লিনেকার তো ইতালির জার্সি পরেই চলে এলেন বালোতেল্লিদের সমর্থন দিতে। টুইটারে ইতালির সমর্থনে টুইটও করেন সাবেক এই মহাতারকা, ‘কাম অন ইতালি’। তবে কোনো কিছুতেই কিছু হয়নি ইংল্যান্ডের। কোস্টারিকার কাছে ইতালির ১-০ গোলের হার ইংলিশদের বিদায়ঘণ্টাই যে বাজিয়ে দিল! ওয়েবসাইট।