ইতিহাস গড়লেন পা-হীন পিস্টোরিয়াস
আগে চারবার প্যারা অলিম্পিক জয়ের স্বাদ পেয়েছেন অস্কার পিস্টোরিয়াস। কিন্তু ইতিহাসে প্রথম দুই পা-হীন অ্যাথলেট হিসেবে তিনি অংশ নিতে যাচ্ছেন সক্ষমদের অলিম্পিকে। ৪০০ মিটারের হিটে দ্বিতীয় স্থান অর্জন করে তিনি চলে গেছেন সেমিফাইনালে। আগামীকাল রোববার তিনি দৌড়াবেন পদক জয়ের আশায়।৪৫.৪৪ সেকেন্ডে দৌড় শেষ করে ৪০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান দখল করেছেন পিস্টোরিয়াস। ইতিহাস গড়া এই মাইলফলকের পর তিনি এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আমি জানি না, আমার কী করা উচিত। খুবই মিশ্র অনুভূতি হচ্ছে।’ ২০১১ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটারেও দৌড়েছিলেন ‘ব্লেড রানার’ হিসেবে খ্যাত পিস্টোরিয়াস। সেবার সেমিফাইনালের বাধা পেরোতে পারেননি তিনি। এবার আরও বৃহত্তর পরিসরে, অলিম্পিকে, তিনি নতুন কোনো চমক দেখাতে পারেন কি না সেটাই দেখার বিষয়। দলীয়ভাবে ৪০০ মিটার রিলে দৌড়েও অংশ নেবেন দক্ষিণ আফ্রিকার এই অ্যাথলেট।—বিবিসি