ইতিহাস গড়লেন লি না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামীকে দূরে রাখাই তাহলে ভালো! চীনের টেনিস তারকা লি নার কাছে শিক্ষাটা নিতেই পারেন নারীরা! পারফরম্যান্স নিচের দিকে নামতে থাকায় স্বামীকে সরিয়ে কোচ হিসেবে নিয়োগ দিলেন ডেনমার্কের মাইকেল মর্টেনসেনকে। নাটকীয়ভাবে তরতর করে উপরে উঠতে থাকল পারফরম্যান্সের সূচক। এরই ধারাবাহিকতায় আজ শনিবার শিয়াভোনেকে ৬-৪, ৭-৬ গেমে হারিয়ে লি না ঘরে তুললেন ফ্রেঞ্চ ওপেন শিরোপা।লি নার এই অর্জন শুধুই একটা গ্র্যান্ড স্লাম জয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এ জয়ে গৌরবান্বিত তাঁর দেশ চীন। আরও বড় পরিসরে দেখলে গৌরবান্বিত গোটা এশিয়া। লি নার আগে কোনো এশীয়ই যে টেনিসের এককে গ্র্যান্ড স্লাম জয় করতে পারেননি! রয়টার্স।