ইতিহাস গড়ার পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৯ বছরেরও বেশি অপেক্ষার অবসান ঘটিয়ে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম ডাবল সেঞ্চুরি। যার ব্যাটে সবচেয়ে বেশি মানায়, সেই শচীন টেন্ডুলকারই। গত পরশু গোয়ালিয়রে ইতিহাস গড়ার পর সংবাদ সম্মেলনে যা বললেন তিনি এত রেকর্ড হয়ে গেল। আর কী বাকি আছে...আমি কোনো দিন রেকর্ডের জন্য খেলিনি। আমি ক্রিকেট খেলি আনন্দের জন্য, উপভোগ করার জন্য। যখন খেলা শুরু করেছিলাম, রেকর্ডের কথা ভাবিনি। এখনো ভাবি না। খেলতে খেলতে রেকর্ড হয়ে যায়। এটাই সেরা ইনিংস কি নাআমি এক ইনিংসের সঙ্গে আরেক ইনিংসের তুলনা করতে চাই না। আমি যত ইনিংসে রান করেছি আর দল জিতেছে, সব কটিই আমার কাছে বিশেষ কিছু। অসাধারণ লাগছে, এটুকু বলতে পারি। ডাবল সেঞ্চুরির কথা কখন ভাবতে শুরু করেছিলেন ১৭৫-৮০ করার পরই মনে হলো, আজ ডাবল সেঞ্চুরি হয়ে যেতে পারে। কারণ তখন সবে ৪২ ওভারের মতো হয়েছে। তবে তখনো চেষ্টা করছিলাম এম এসকে (ধোনি) যতটা বেশি সম্ভব স্ট্রাইক দিতে। কারণ ওর তখন ভালো টাইমিং হচ্ছিল। টিমের স্কোরটাও আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। ১৯৯ রানে দাঁড়িয়ে কী ভাবছিলেনআমি জানতাম, আর একটা বল পেলেই হয়। তবে শুধু এটা নিয়েই ভাবছিলাম না। ততক্ষণে দলের স্কোরটাও দারুণ হয়ে গেছে...তাই কোনো রকম চাপ অনুভব করছিলাম না। শুরু থেকেই আক্রমণাত্মক থাকার কারণবল খুব ভালো ব্যাটে আসছিল। ব্যাট সুইংটাও খুব ভালো হচ্ছিল। নড়াচড়াও ভালো হচ্ছিল। এক-একটা দিন থাকে যে দিন আমি খুব ভালো টাইমিং করতে পারি। আজ সে রকমই একটা দিন ছিল। এমন দিনে আক্রমণাত্মক খেলাটা স্বাভাবিকভাবেই হয়ে যায়। ম্যাচের আগে নেটে বিশেষ কিছু করেছিলেন কি নাআমিও তো মানুষ...কোনো জায়গায় যদি সমস্যা মনে করি, তা নিয়ে কাজ করতে হয়। তবে এই ম্যাচের আগে বিশেষ কিছু করিনি। রেকর্ডটা কাকে উত্সর্গ করছেনসব ভারতীয়কে...যাদের বিশ বছর অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে, কিন্তু আমি সব ভারতীয়র ভালোবাসা ও সমর্থন পেয়ে এসেছি। এখনো ক্রিকেট এমন উপভোগ করার রহস্যএটা ঠিক যে গত এক বছর অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছি। এই সাফল্যের পেছনে গ্যারিরও (কোচ গ্যারি কারস্টেন) অনেক কৃতিত্ব। দলটাতে একাত্মতা নিয়ে এসেছে ও। প্র্যাকটিস সেশনেও কারও চেয়ে কম পরিশ্রম করে না। ৪০ বছর পর ওয়ানডে ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পাওয়া প্রসঙ্গে দেখুন, কোনো রেকর্ডই চিরদিন টিকে থাকে না। রেকর্ডের সৃষ্টিই ভেঙে যাওয়ার জন্য। তবে আমি চাই, এই রেকর্ডটা যেন কোনো ভারতীয়ই ভাঙেন। আগামী বছর বিশ্বকাপ ক্রিকেটে খেলবেন কি নাওটা এখনো অনেক দূরে...এখনো বার মাস বাকি...অনেক লম্বা সময়। এখন লক্ষ্য কি ব্রায়ান লারার অপরাজিত ৪০০ রানের টেস্ট রেকর্ড(হাসি) নো...নো...এখন এসব কথা থাক।