ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্য ৩১০ রান। জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এত বেশি রান করে জেতেনি কেউ—দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে অস্ট্রেলিয়ার শঙ্কা ছিল স্টেডিয়ামের এই ইতিহাস। তবে নিউ ওয়ান্ডারার্সের ইতিহাসটা আজ সোমবার নতুন করে লিখেছে মাইকেল ক্লার্কের দল। ৩১০ রান তাড়া করে ২ উইকেটের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।প্রথম টেস্টে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা, আজ দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া। ১-১-এ অমীমাংসিতভাবে শেষ হলো দুই ম্যাচের টেস্ট সিরিজ। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর—দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ২৬৬অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৯৬দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ৩৩৯অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৩১০/৮ফল: অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী।সিরিজ: ১-১