ইতিহাস গড়ে রাজত্ব ম্যানইউর
ইতিহাস হাতছানি দিয়ে ডাকছিল ম্যানইউকে। রেকর্ড ১৯তম ইংলিশ প্রিমিয়ার লিগের রাজমুকুট পাওয়ার সমীকরণটাও ছিল সহজ। জয় নয়, ব্ল্যাকবার্ন রোভার্সের সঙ্গে ড্র করলেই ইতিহাস গড়া হয়ে যাবে স্যার অ্যালেক্স ফার্গুসনের দলের। হয়েছেও তা-ই, ব্ল্যাকবার্নের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইংলিশ রাজত্বের রেকর্ড গড়েছে ম্যানইউ।ইংলিশ ফুটবলকে সবচেয়ে বেশিবার রাজত্ব করার কৃতিত্ব অবশ্য আগেই ছিল ম্যানইউর। তবে এককভাবে নয়, ১৮ বার করে লিভারপুলের সঙ্গে যৌথভাবে। আজকের শিরোপা জয়ের মাধ্যমে ম্যানইউ ছাড়িয়ে গেল সবাইকেই।ইতিহাস গড়ার পেছনে ম্যানইউকে কৃতিত্ব দিতে হবে ভাগ্যকে। দলটির শুরুটা হয়েছিল ধাক্কা খেয়ে। খেলার ২০ মিনিটে ম্যানইউর জালে বল জড়িয়ে দেন ব্ল্যাকবার্নের ব্রেট এমারটন। পিছিয়ে থেকেই দ্বিতীয়ার্ধে মাঠে নামে ম্যানইউ। সমতায় ফেরার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলেন ওয়েইন রুনিরা। কিন্তু কাজ হচ্ছিল না কিছুতেই। প্রতীক্ষার অবসান ঘটে ম্যাচের ৭৩ মিনিটে। পেনাল্টি থেকে দলকে গোল এনে দেন রুনি। আর এ গোলটিই ম্যানইউর শিরোপা নির্ধারণী গোল হয়ে থেকেছে। রয়টার্স।