ইতিহাস ডাকছে কেশিকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ার কোচ স্টিফেন কেশির সামনে ইতিহাসের হাতছানি। আজ বুরকিনা ফাসোকে হারিয়ে নাইজেরিয়া নেশনস কাপের শিরোপা জিততে পারলে কেশি হবেন কোচ ও খেলোয়াড় হিসেবে নেশনস কাপজয়ী ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি। যে কীর্তিটা আছে শুধু মিসরের মোহামেদ এল গোহারির। খেলোয়াড় হিসেবে গোহারি নেশনস কাপ জিতেছিলেন ১৯৫৯ সালে। সেটা অবশ্য সংযুক্ত আরব প্রজাতন্ত্রের (মিসর ও সিরিয়া মিলে জোট) পতাকা নিয়ে। এর ৩৯ বছর পর ১৯৯৮ সালে গোহারি মিসরকে নেশনস কাপ জেতান কোচ হিসেবে। কেশির সামনেও আজ সেই সুযোগ। ১৯৯৪ সালে নাইজেরিয়ার নেশনস কাপজয়ী দলের অধিনায়ক ছিলেন কেশি, যেটা নাইজেরিয়ার সর্বশেষ নেশনস কাপ বিজয়ও। এএফপি।