প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ আফ্রিদিকে নিয়ে চলচ্চিত্র তৈরি হচ্ছে পাকিস্তানে। ক্রিকেট নিয়ে দেশটিতে প্রথম বাণিজ্যিক ছবি আগামী ঈদুল ফিতরেই মুক্তি পাবে। পাকিস্তানি অলরাউন্ডারের জীবনীই এই চলচ্চিত্রের উপজীব্য। সৈয়দ আলী রেজার পরিচালনায় ম্যায় হু শহীদ আফ্রিদি নামের ছবির চিত্রনাট্য লিখেছেন ভাসয় চৌধুরী। ছবির কাহিনি আবর্তিত হয়েছে এক কিশোরকে নিয়ে, যার স্বপ্ন ছিল একদিন সে শহীদ আফ্রিদির মতো বিখ্যাত ক্রিকেটার হবে। কিন্তু যে ক্লাবে সে খেলত, সেটি দেউলিয়া হয়ে যাওয়ায় ওলট-পালট হয়ে যায় সবকিছু। ওয়েবসাইট।