ইতিহাসের পাতায় মাজলিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশকে এনে দিয়েছেন প্রথম অলিম্পিক পদক, আবেগ আটকাতে পারলেন না কেলমেন্ডি। ছবি: রয়টার্স।
দেশকে এনে দিয়েছেন প্রথম অলিম্পিক পদক, আবেগ আটকাতে পারলেন না কেলমেন্ডি। ছবি: রয়টার্স।

২০০৮ সালে স্বাধীন হয়েছে কসোভো। স্বাধীনতার পর এবারই প্রথম অলিম্পিকে অংশ নিল দেশটি। অভিষেক আসরটাই স্মরণীয় হয়ে থাকল দেশটির জন্য। গেমসের তৃতীয় দিনেই প্রথম পদক জিতেছে কসোভো। প্রথম পদকটিই সোনা! ছোট্ট এই দেশটিকে আনন্দে ভাসালেন জুডোকা মাজলিন্দা কেলমেন্ডি।
আজ জুডোর ৫২ কেজি ইভেন্টের ফাইনালে বিশ্বের দুই নম্বর খেলোয়াড় কেলমেন্ডি হারিয়েছেন ইতালির ওদেত্তে জিউফ্রিডাকে। কসোভোর জন্য এটি প্রথম অলিম্পিক হলেও কেলমেন্ডি লন্ডন অলিম্পিকেও অংশ নিয়েছিলেন। সেবার আলবেনিয়ার হয়ে অংশ নিয়ে খালি হাতেই ফিরেছিলেন এই জুডোকা। কে জানে নিয়তিই হয়তো নির্ধারিত করে দিয়েছিল, জন্মভূমির হয়েই প্রথম অলিম্পিক পদক পাবেন তিনি!
ভাগ্যকে ধন্যবাদ দিতেই পারেন কেলমেন্ডি, এমন সৌভাগ্য কজনের হয়!