ইতিহাসের ছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের মাঠে নামার কদিন আগে লুক্সেমবার্গের মতো দলের সঙ্গে ১-১ গোলে ড্র৷ আয়ারল্যান্ডের গোলশূন্য ড্র৷ ইতালি মোটেই উচ্চাশা জাগিয়ে যাচ্ছে না বিশ্বকাপে৷ গ্রুপ প্রতিপক্ষ ইংল্যান্ড এতে হয়তো খুব খুশি৷ তবে এতে মোটেও শঙ্কিত নন আলেসান্দ্রো নেস্তা। ২০০৬-এ ইতালির বিশ্বকাপজয়ী দলের এই খেলোয়াড় ইংল্যান্ড সমর্থকদের মনে করিয়ে দিয়েছেন, ‘প্রস্তুতি ম্যাচে ইতালি খুব একটা ভালো করে বলে আমার মনে পড়ে না। কিন্তু বিশ্বকাপ কিংবা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্টে এরা সম্পূর্ণ অন্যভাবে ঘুরে দাঁড়ায়। আমি জানি না কেন—আমরা ইতালিয়ান বলেই কী?’ আলেসান্দ্রোর কথার সঙ্গে মিল পাওয়া যায় ইতিহাসের। তাহলে এবারও কী কিছু একটা করে ফেলবে বুফনরা?