প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাস কি লিখতে পারবে ব্রিটেন? আজ মেয়েদের হকির ফাইনালে হল্যান্ডকে হারালেই হয়ে যাবে ইতিহাস, প্রথমবারের মতো অলিম্পিকে সোনা জিতবে ব্রিটিশ হকি দল। অবশ্য এ দলের দুই সদস্য কেট ওয়ালশ ও হেলেন রিচার্ডসন এরই মাঝে ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছেন। একই অলিম্পিকে অংশ নেওয়া প্রথম সমকামী দম্পতি তাঁরা। তবে এটি এ দুজনের প্রথম অলিম্পিক নয়। ২০১২ লন্ডন অলিম্পিকেও ব্রিটেনের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন দুজন। বিয়ের সিদ্ধান্তটি এরপরই নিয়েছেন তাঁরা। ২০১৩ সালে বিবাহিত এই দম্পতি বিয়ের পর পদবিও বদলে ফেলেছেন, এখন দুজনই পরিচিত হন রিচার্ডসন-ওয়ালশ নামে। এএফপি।