ইতিহাসের বাঁকে বাঁকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮৭৭ মেলবোর্নে জেমস লিলিহোয়াইট একাদশের সঙ্গে খেলল সম্মিলিত অস্ট্রেলিয়া একাদশ। পরে যেটির স্বীকৃতি ইতিহাসের প্রথম টেস্ট হিসেবে। অস্ট্রেলিয়ান ওপেনার চার্লস ব্যানারম্যান করলেন প্রথম সেঞ্চুরি, প্রথম ৫ উইকেট বিলি মিডউইন্টারের। অস্ট্রেলিয়া জিতল ৪৫ রানে।১৮৭৯ প্রথম হ্যাটট্রিক করলেন ফ্রেডেরিক স্পফোর্থ, ম্যাচে প্রথম ১০ উইকেটও পেলেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার।১৮৮০ ইংল্যান্ডে প্রথম টেস্ট, ওভালে। প্রথম ইংলিশ সেঞ্চুরিয়ান ডব্লিউ জি গ্রেস, প্রথম ফলোঅনে পড়ল কোনো দল (অস্ট্রেলিয়া)।১৮৮২ ওভালে অস্ট্রেলিয়ার ৭ রানে জয়ের সূত্র ধরে অ্যাশেজের জন্ম।১৮৮৪ প্রথম ডাবল সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিলি মারডকের (২১১)।১৮৮৯ তৃতীয় দেশ হিসেবে টেস্ট অভিষেক দক্ষিণ আফ্রিকার।১৮৯৩ প্রথম ১০০০ রান করলেন ইংল্যান্ডের আর্থার শ্রুশবেরি।১৮৯৫ প্রথম ১০০ উইকেট পেলেন ইংলিশ বাঁহাতি স্পিনার জনি ব্রিগস। ১৯০০ ৬ বলের ওভার শুরু।১৯০৩ অভিষেকে ২৮৭ করলেন ইংল্যান্ডের টিপ ফস্টার, যে রেকর্ড টিকে আছে এখনো।১৯১২ নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট। ত্রিদেশীয় সিরিজে ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা।১৯২০-২১ ওয়ারউইক আর্মস্ট্রংয়ের নেতৃত্বে ৫-০-তে অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া, ৫ ম্যাচ সিরিজে প্রথম হোয়াইটওয়াশ।১৯২৪-২৫ রেডিওতে সরাসরি সম্প্রচারিত প্রথম সিরিজ, অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ।১৯২৭ একটা বেল পড়লেই আউট—চালু হলো এই নিয়ম। ১৯২৮ ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অভিষেক। নভেম্বরে অভিষেক ডন ব্র্যাডম্যানের। করেছিলেন ১৮ ও ১, ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হারে ৬৭৫ রানে। ১৯৩০ নিউজিল্যান্ডের টেস্ট অভিষেক। নিজের শেষ টেস্টে ইতিহাসের প্রথম ট্রিপল সেঞ্চুরি করলেন অ্যান্ডি স্যান্ডহাম। ইংল্যান্ড সফরে এক সিরিজে ৯৭৪ রানের রেকর্ড গড়লেন ব্র্যাডম্যান। ১৯৩২ ভারতের টেস্ট অভিষেক।১৯৩২-৩৩ ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ‘বডিলাইন’ সিরিজ।১৯৩৮ টেলিভিশনে (বিবিসি) প্রথম টেস্ট সম্প্রচার। ওভালে ৫ম টেস্টে ৩৬৪ রান করে বিশ্ব রেকর্ড গড়লেন ইংলিশ ওপেনার লেন হাটন। রেকর্ড ৯০৩ রান তুলল ইংল্যান্ড। অস্ট্রেলিয়া হারল ইনিংস ও ৫৭৯ রানে, সবচেয়ে বড় হারের এই রেকর্ড টিকে আছে এখনো।১৯৩৯ শেষ টাইমলেস টেস্ট, দুই দল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।১৯৪৬ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবার ক্রিকেট শুরু।১৯৪৮ ব্র্যাডম্যানের ‘ইনভিন্সিবল’ দলের ইংল্যান্ড সফর। টেস্ট সিরিজে ৪-০-তে জয় অস্ট্রেলিয়ার। শেষ টেস্ট ইনিংসে ৪ করলেই ব্র্যাডম্যানের গড় হতো ১০০, আউট হলেন শূন্য রানে, গড় হয়ে থাকল ৯৯.৯৪।১৯৫২ পাকিস্তানের টেস্ট অভিষেক।১৯৫৫ অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড। সর্বনিম্ন টেস্ট স্কোর।১৯৫৬ ওল্ড ট্রাফোর্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসে ১০ উইকেট নিলেন ইংলিশ স্পিনার জিম লেকার।১৯৫৮ ইতিহাসের দীর্ঘতম ইনিংস, ১৬ ঘণ্টা ১৩ মিনিট ব্যাট করে ৩৩৭ করলেন পাকিস্তানের হানিফ মোহাম্মদ, এখনো যেটি দ্বিতীয় ইনিংসে একমাত্র ট্রিপল সেঞ্চুরি। ওই সিরিজেই হাটনের ৩৬৪ রানকে পেছনে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের ২১ বছর বয়সী ব্যাটসম্যান গ্যারি সোবার্স (৩৬৫)। ১৯৬০ প্রথম টাই টেস্ট, ব্রিসবেনে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।১৯৬৪ প্রথম বোলার হিসেবে ৩০০ উইকেট নিলেন ইংলিশ পেসার ফ্রেড ট্রুম্যান।১৯৭০ বর্ণবাদের কারণে নিষিদ্ধ করা হলো দক্ষিণ আফ্রিকাকে। ১৯৭৭ শতবর্ষপূর্তি টেস্ট সেই মেলবোর্নেই। প্রথম টেস্টের মতো শততম টেস্টেও ৪৫ রানে জিতল অস্ট্রেলিয়া! ১৯৮২ শ্রীলঙ্কার টেস্ট অভিষেক।১৯৮৬ ইতিহাসের দ্বিতীয় টাই টেস্ট। এবারও একটি দল অস্ট্রেলিয়া, প্রতিপক্ষ ভারত। লাহোরে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে প্রথম দুই ‘নিরপেক্ষ’ আম্পায়ার।১৯৯০ প্রথম বোলার হিসেবে ৪০০ উইকেট নিলেন নিউজিল্যান্ডের পেসার রিচার্ড হ্যাডলি।১৯৯২ নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফিরল দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ের টেস্ট অভিষেক।১৯৯৪ সোবার্সের ৩৬ বছর পুরোনো রেকর্ড (অপরাজিত ৩৬৫) ভেঙে ব্রায়ান লারা করলেন ৩৭৫।১৯৯৫ ওয়েস্ট ইন্ডিজের রাজত্বের আনুষ্ঠানিক সমাপ্তি। ১৫ বছর ও ২৯ সিরিজ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ে।১৯৯৭ ৬ উইকেটে ৯৫২, কলম্বোতে ভারতের বিপক্ষে সর্বোচ্চ টেস্ট ইনিংসের রেকর্ড গড়ল শ্রীলঙ্কা।১৯৯৯ পাকিস্তানের বিপক্ষে দিল্লিতে ইনিংসে ১০ উইকেট নিলেন অনিল কুম্বলে, ইতিহাসে দ্বিতীয় ‘পারফেক্ট টেন’।২০০০ বাংলাদেশের টেস্ট অভিষেক।২০০১ প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট পেলেন ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ।২০০৪ ম্যাথু হেইডেনের কাছে হারানো রেকর্ড মাত্র ৬ মাসের মধ্যে আবার নিজের করে নিলেন ব্রায়ান লারা, টেস্ট ক্রিকেট দেখল প্রথম কোয়াডু্রপল সেঞ্চুরি (৪০০*)।২০০৫ সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে (৩৪) টেস্ট সেঞ্চুরির চূড়ায় উঠলেন শচীন টেন্ডুলকার।২০০৬ টেস্ট ক্রিকেটে প্রথম ‘ওয়াকওভার’। ওভালে অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারেল হেয়ার বল টেম্পারিংয়ের অভিযোগে ৫ রান জরিমানা করলে চতুর্থ দিন চা-বিরতির পর মাঠে নামতে অস্বীকৃতি জানায় পাকিস্তান।২০০৮ ডিসিশন রিভিউ সিস্টেমের পরীক্ষামূলক প্রচলন শুরু।২০১০ শেষ বলে উইকেট নিয়ে প্রথম বোলার হিসেবে ৮০০ উইকেট ছুঁলেন মুত্তিয়া মুরালিধরন। স্পট ফিক্সিং কেলেঙ্কারি। সদ্যবিলুপ্ত ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর অনুসন্ধানী প্রতিবেদনে ফাঁস হয় লর্ডস টেস্টে ইচ্ছে করেই নো বল করেছিলেন পাকিস্তানের মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। পরে দুই বোলার ও পাকিস্তানের অধিনায়ক সালমান বাটকে নিষিদ্ধ করে আইসিসি।