ইতিহাসের মনদ্রাগন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইডলাইনে দাঁড়িয়ে তাকালেন আকাশে। প্রার্থনার ভঙ্গিতে উঁচু করলেন দুহাত। হয়তো কৃতজ্ঞতা জানালেন ফুটবল-বিধাতাকে। উঠে আসা গোলকিপার ডেভিড অসপিনার সঙ্গে হাই ফাইভ করে নেমে গেলেন মাঠে। ঢুকে গেলেন ইতিহাসেও। ৪৩তম জন্মদিনের কেক কেটেছেন তিন দিন আগে। পরশু জাপানের বিপক্ষে মাঠে বিশ্বকাপ ইতিহাসেরই সবচেয়ে ‘বুড়ো’ ফুটবলার হয়ে গেলেন ফারিদ মনদ্রাগন। ৪২ বছর ৩৯ দিন বয়সে মাঠে নেমে আগের রেকর্ডটি ছিল ক্যামেরুনের রজার মিলার। এসকোবার-ভালদেরামাদের সঙ্গে ১৯৯৪ বিশ্বকাপ দলে ছিলেন মনদ্রাগন, ১৯৯৮ বিশ্বকাপে খেলেছেন দলের সব ম্যাচেই। এই বয়সে আবার মাঠে নামার সুযোগ পেয়ে অভিভূত মনদ্রাগন, ‘সতীর্থ-কোচ সবাইকে ধন্যবাদ। লম্বা এক ভ্রমণের শেষ প্রান্তে এসে এই ৪৩ বছর বয়সে মাঠে নামার অনুভূতির তুলনা হয় না। ম্যাচের বলটিেরখে দেব নিজস্ব সংগ্রহশালার জন্য।’