প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দুবার গোল্ডেন বুট জেতার সুযোগ জার্মান ফরোয়ার্ড টমাস মুলারের সামনে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ৫ গোল করে গোল্ডেন বুট জেতা মুলার এবার সেমিফাইনাল পর্যন্তই করেছেন ৫ গোল। ২৪ বছর বয়সী এই স্ট্রাইকারের সামনে শুধুই কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। রদ্রিগেজের ৬ গোল টপকে গেলে তো কথাই নেই, সমান গোল করেও গোল্ডেন বুট পেয়ে যেতে পারেন মুলার। রদ্রিগেজের (২) চেয়ে বেশি অ্যাসিস্ট করাতেই এগিয়ে মুলার (৩)। মুলার নিজেকে অনন্য উচ্চতায় নিতে পারেন কিনা তা জানতে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। ফিফা ডটকম