ইতোর প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলৌকিক কিছু ছাড়া ক্রোয়েশিয়ার বিপক্ষে স্যামুয়েল ইতোকে আজকের ম্যাচে দেখা যাবে না। ক্যামেরুনের সবচেয়ে বড় তারকা বলেই নয়, দলের অধিনায়কও তিনি। প্রথম ম্যাচে খেলেছেনও যাচ্ছেতাই। তবে আসল সমস্যা ইনজুরি। ডান হাঁটুর চোটের কারণে আজকের ম্যাচে না থাকার আশঙ্কাই বেশি। তবে ইতো মাঠে নামতে মরিয়া, ‘প্রার্থনা করছি সৃষ্টিকর্তা এমন অলৌকিক কিছু করুন, যেন দেশের জন্য কিছু করার সুযোগ পাই।’ মেক্সিকোর সঙ্গে প্রথম ম্যাচে খেললেও পরের দুদিন অনুশীলন করেননি চেলসি তারকা। মাঠে থাকতে না পারলেও দলের জন্য নিজের শুভকামনা থাকবে সব সময়। বলছেন, ‘অলৌকিক কিছু না হলে অধিনায়ক হিসেবে আমার যা করার সবই করব। বিশেষ করে জয়ের জন্য দলের তরুণ খেলোয়াড়দের বড় ভাইয়ের মতো উৎসাহ জুগিয়ে যাব।’
ওয়েবসাইট।