ইতো ১৫ ম্যাচ নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সতীর্থদের নিয়ে ধর্মঘটে নামার চড়া মূল্যই দিতে হচ্ছে স্যামুয়েল ইতোকে। ধর্মঘটের প্রধান হোতা হিসেবে আনঝি মাখাচকালার তারকাকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করেছে ক্যামেরুনের ফুটবল ফেডারেশন (ফেকাফুট)! সহ-অধিনায়ক, আয়াক্স আমস্টারডামের খেলোয়াড় এইয়ং ইনোকে নিষিদ্ধ করা হয়েছে দুই ম্যাচ। টাকাপয়সা নিয়ে ফেকাফুটের সঙ্গে মতানৈক্য ছিল ইতোর। বেতন-ভাতা দিচ্ছে না—এমন দাবি করে গত মাসে আলজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ধর্মঘটে যান ক্যামেরুন জাতীয় দলের খেলোয়াড়েরা। এতে আলজেরিয়ার ম্যাচটি বাতিল হয়ে যায় এবং ফেকাফুট রাজস্ব হারায় ১০ লাখ ডলার! ফেকাফুটের সঙ্গে গত সোমবার ইতো-ইনোহ বৈঠকে বসার পরই গুঞ্জন রটে যায়, সাত ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন ইতো। কিন্তু আসলে শাস্তিটা হলো দ্বিগুণেরও বেশি। ওয়েবসাইট।