ইতোকে ভয় সিলভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরন্তর নিজের সঙ্গে লড়াই করছেন। লড়াই করছেন পায়ের চোট থেকে সেরে উঠতে। বিশ্রাম িনতে পানামার সঙ্গে মঙ্গলবারের প্রস্তুতি ম্যাচের একাদশে ছিলেন না ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা। কিন্তু নিজের চোটের চেয়েও সিলভার এখন বেশি ভয় ক্যামেরুন স্ট্রাইকার স্যামুয়েল ইতোকে নিয়ে। মাথায় ঘুরছে ২৩ জুনের ম্যাচ৷
ইতো যে কতখানি হুমকি হয়ে উঠতে পারেন, সিলভা তা খুব কাছ থেকে দেখেছেন গত চ্যাম্পিয়নস লিগে। এপ্রিলে সিলভার ক্লাব প্যারিস সেন্ট-জারমেইকে (পিএসজি) শেষ আটেই বিদায় করে দিয়েছিল ইতোর চেলসি। সেই অভিজ্ঞতা থেকেই সিলভা বললেন, ‘সে একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং এই অভিজ্ঞতা ও ভালোই কাজে লাগাবে। চ্যাম্পিয়নস লিগে পুরোপুরি ফিট না থাকলেও নিজের উপস্থিতিটা ভালোই বুঝিয়েছিল ইতো। বক্সের ভেতর সে ভয়ংকর । এই একটা স্ট্রাইকারকে নিয়েই আমি চিন্তিত বেশি।’
অবশ্য সিলভার ভাবনার তালিকায় শুধু ইতোই নন। তাঁর মস্তিষ্কে অাঁকিবুঁকি কাটছে ১৩ জুলাইয়ের ফাইনাল-ভাবনাও৷ বলছিলেন, ‘এসব নিয়ে যে মোটেও ভাবছি না, সেটা বললে মিথ্যা বলা হবে। আপনি চাইলেও এই ভাবনা এড়িয়ে থাকতে পারবেন না। যেহেতু আমরা ঘরের মাঠে খেলব তাই আমাদের খুব ভালো সুযোগ থাকবে। তা ছাড়া আমাদের সঙ্গে আছে একদল প্রতিভাবান খেলোয়াড় ও অন্ধ সমর্থক। এরাই আপনাকে উৎসাহ দেবে এবং আরও আত্মবিশ্বাসী করে তুলবে।’ এই একদল প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে রক্ষণভাগের খেলোয়াড়দের একটু আলাদা করেই দেখছেন সিলভা, ‘আমাদের গোল খাওয়ার সম্ভাবনা নেই। আমাদের রক্ষণভাগ খুবই জমাট।’ এএফপি।