ইতোর আবার অবসর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর জাতীয় দল ক্যামেরুনকে বিদায় বলেও ফিরে এসেছিলেন স্যামুয়েল ইতো। ক্যামেরুনিয়ান স্ট্রাইকার আবারও জানিয়ে দিলেন ক্যামেরুনের জার্সি গায়ে আর দেখা যাবে না তাঁকে। জানিয়ে দিলেন পরশু তাঁর কর্নার কিক থেকেই লিবিয়ার বিপক্ষে ক্যামেরুন জয়সূচক গোলটা পাওয়ার খানিক পর! এই জয়েই বিশ্বকাপ ২০১৪ আফ্রিকান বাছাইপর্বে প্লে-অফ খেলার সুযোগ পেয়ে ‘অদম্য সিংহরা’ বাঁচিয়ে রেখেছে বিশ্বকাপের স্বপ্ন।
লিবিয়া ম্যাচের পরই নাকি ইতো ড্রেসিংরুমে ওই ঘোষণাটা দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সতীর্থ বলেছেন, ‘সে আমাদের জাতীয় দল থেকে অবসর নেওয়ার কোনো কারণ জানায়নি।’
তবে কোচ ভলকার ফিঙ্কের সঙ্গে অনেক দিন ধরেই মতবিরোধ চলছিল সদ্য চেলসিতে যোগ দেওয়া স্ট্রাইকারের। সে কারণেই কি এই আকস্মিক সিদ্ধান্ত? এএফপি।