প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহমেত অ্যাকদেনিজ ভালো বিপদেই পড়েছেন। প্রিয় দলকে শুভকামনা জানাবেন নাকি নিজের অর্থপ্রাপ্তির আশা করবেন! তাঁকে এমন বিপদে ফেলেছেন স্যামুয়েল ইতো। ক্যামেরুনের এই স্ট্রাইকার বর্তমানে খেলছেন তুরস্কের ক্লাব আন্তালিয়াস্পোরে। এ মৌসুমে আন্তালিয়াস্পোরের অবস্থা ভালো নয়, লিগের সবার শেষে তাদের অবস্থান। সোমবার আরেকটি হতাশার ড্রর পর মেহমেত হাতের কাছে পেয়েছিলেন ইতোকে। তখনই ইতোকে জিজ্ঞাসা করলেন, ‘আমরা কবে জিতব?’ ইতো তখন আশ্বস্ত করেছেন, ‘শীর্ষ দশে থেকেই মৌসুম শেষ করবে আন্তালালিয়াস্পোর না হলে আমি তোমাকে ১ লাখ ইউরো দেব!’ শুধু কথাই দেননি, মেহমেতের ফোন নম্বরও নিয়ে রেখেছেন ইতো। বাকি মৌসুমটা ভালোই যাওয়ার কথা মেহমেতের। দল ভালো না করলেও পকেটে ১ লাখ ইউরো তো আসছে! গোলডটকম।
খেলা
বিবিধ