ইতোর জবাব দেওয়ার পালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যামেরুন-জাপান আজ যখন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে, স্যামুয়েল ইতো নিশ্চয়ই মুখিয়ে আছেন মাঠে নামতে। ক্লাবের হয়ে যতটা ভালো খেলেন, দেশের হয়ে ততটা পারেন না, লিওনেল মেসির মতো এই সমালোচনায় বিদ্ধ যে তিনিও।সম্প্রতি স্বদেশের সাবেক তারকা রজার মিলার অমন সমালোচনার বেজায় চটে যান ইতো। বিশ্বকাপে না খেলারই হুমকি দিয়ে বসেন। আর মিলাকে ছোড়েন পাল্টা তীর, ‘তিনি দেশের হয়ে কী করেছেন! বিশ্বকাপ তো জিততে পারেননি, তাঁরা কোয়ার্টার ফাইনালে খেলেছেন।’১৯৯০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল ক্যামেরুন, যা এখন পর্যন্ত বিশ্বকাপে কোনো আফ্রিকান দেশের সেরা সাফল্য। সেবার চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রথম ম্যাচেই হারিয়ে বড় অঘটন ঘটিয়েছিল রজার মিলার দল। পরের তিনটি বিশ্বকাপে আর খুঁজে পাওয়া যায়নি আফ্রিকার অদম্য সিংহদের, প্রথম রাউন্ড থেকেই বিদায়। গতবার তো মূল পর্বেই আসতে পারেনি।প্রত্যাবর্তন বিশ্বকাপে সেই ক্যামেরুন তাকিয়ে তাদের সেরা তারকা ইতোর দিকে। যিনি গত দুই মৌসুমে বার্সেলোনা আর ইন্টার মিলানের হয়ে ৫২ গোল করেছেন। তাঁর দল জিতেছে চ্যাম্পিয়নস লিগ ও ঘরোয়া লিগ। পাঁচটি আফ্রিকান নেশনস কাপ (দুটি জিতেছেন) খেলা ইতো জাতীয় দলের জার্সি গায়ে ৯৬ ম্যাচে করেছেন ৪৪ গোল। নামের পাশে যাঁর এমন পরিসংখ্যান, কোচ তো তাঁর ওপর আস্থা রাখবেনই। ক্যামেরুন কোচ পল লি গুয়েনও ব্যতিক্রম নন, ‘সে (ইতো) আমার অধিনায়ক, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং সে ভালো করতে চায়।’ভালো করতে চায় জাপানও। যেমনটা ২০০২ বিশ্বকাপে নিজের মাঠে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল তারা। তবে এবার মাঠে নামার আগে খুব একটা ভালো অবস্থায় নেই জাপান। হেরেছে তিনটি প্রস্তুতি ম্যাচেই। আশাবাদী কোচ তাকিশি ওকাদা অবশ্য বলছেন, ‘আমরা এমন এক দল, যারা কখনো হাল ছেড়ে দেয় না।’জাপান-ক্যামেরুনকিউসুকে হোন্ডামূলত মিডফিল্ডার, খেলতে পারেন লেফট ব্যাকেও, প্রস্তুতি ম্যাচগুলোয় আবার কোচ তাঁকে খেলিয়েছেন স্ট্রাইকার হিসেবে। কিউসুকে হোন্ডা গোল করাতেও দারুণ দক্ষ, বিশেষ করে ফ্রি-কিকে। জাপানের সবচেয়ে উজ্জ্বল তরুণ প্রতিভা বিশ্বকাপ অভিষেকটাকেও স্মরণীয় করে রাখতে চাইবেন, কালই যে ছিল তাঁর জন্মদিন!অ্যাকিলি এমানাসবটুকু আলো থাকবে স্যামুয়েল ইতোর ওপর, প্রতিপক্ষের খেলোয়াড়েরাও বেশি ব্যস্ত থাকবেন তাঁকে নিয়েই, এ সুযোগটাই কাজে লাগাতে পারেন অ্যাকিলি এমানা। জাতীয় দলে অভিষেক সাত বছর আগে, তবে জায়গা পাকা করতে পেরেছেন মাত্রই বছর দুয়েক। বিশ্বমঞ্চে নিজেকে চেনাতে রিয়েল বেটিসের এই তারকা বেছে নিতে পারেন বিশ্বকাপকেই।