ইতোর ঢুস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল আরেকটা ঢুস-কেলেঙ্কারি দেখল। এই ঢুস-কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে গেল ইতালির নাম, কেননা ঢুস মেরেছেন ইন্টার মিলান স্ট্রাইকার স্যামুয়েল ইতো। ২০০৬ বিশ্বকাপের ফাইনালে ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ঢুসটি মেরেছেন জিনেদিন জিদান। সেই ঢুস খেয়েছিলেন ইতালিয়ান ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জি। পরশু শিয়েভোর বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে ইতো ঢুস মেরেছেন স্লোভেনিয়ান ডিফেন্ডার বোজান সিজারকে।ঘটনাটি ঘটেছে ম্যাচের প্রথমার্ধে। ইন্টার তখন ১-০ গোলে পিছিয়ে। রেফারি জিয়ানলুকা রচ্চি অবশ্য ঘটনাটি দেখতে পাননি এবং ইতোকে কোনো শাস্তিও দেননি। তবে ইতো শাস্তি এড়াতে পারবেন বলে মনে হয় না। ইতালিয়ান ফুটবল ফেডারেশন এটি তদন্ত করবে এবং ধারণা করা হচ্ছে, কমপক্ষে দু-তিন ম্যাচ নিষিদ্ধ হতে যাচ্ছেন ক্যামেরুনিয়ান স্ট্রাইকার। এএফপি, রয়টার্স।