ইতোর বান্ধবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর বিরুদ্ধে অভিযোগের যেন ইয়ত্তা নেই। আদম পাচার, দালালি, হুমকি, প্রতারণা, অশালীন আচরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি প্রকাশ। ভাবছেন কে এই ‘ঘৃণ্য’ ব্যক্তি? নাম শুনলে চমকে যাওয়ার কথা সবার—স্যামুয়েল ইতো! ক্যামেরুনিয়ান স্ট্রাইকারের বিরুদ্ধে এত সব অভিযোগ এনে মামলা ঠুকে দিয়েছেন তাঁরই সাবেক প্রেমিকা নাতালি কোয়া। ক্যামেরুনের এই বিমানবালার সঙ্গে ইতোর সম্পর্ক চুকে গেছে বেশ কিছুদিন। তার পরই এই মামলা-মোকদ্দমা। ইতো অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন। সাবেক চেলসি স্ট্রাইকারের উল্টো অভিযোগ, দাতব্য কাজের জন্য তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে সেটি আত্মসাৎ করে দিয়েছেন নাতালি। অথচ দুজন কী গভীর প্রেমেই না মগ্ন ছিলেন একসময়! ডেইলি মেইল।