ইতোর মিসে শঙ্কায় ক্যামেরুন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা পেনাল্টি মিস এখনো কাটা হয়ে বেঁধার কথা স্যামুয়েল ইতোর বুকে। বাছাইপর্বের এক ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন ইতো। ক্যামেরুন ম্যাচটি হেরেছিল, ২০০৬ বিশ্বকাপেও আর খেলা হয়নি। পরশু আবার একটি পেনাল্টি মিস করেছেন ক্যামেরুনের ইন্টার মিলান স্ট্রাইকার। এবার আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে সেনেগালের বিপক্ষে ম্যাচে। এই মিসটাও হয়তো ভবিষ্যতে কাটা হয়ে বিঁধবে ইতোকে। এএফপি। ৮৮ মিনিটে নেওয়া ইতোর পেনাল্টিটি ক্রসবারে লেগে ফিরে আসে। ম্যাচটি হয় গোলশূন্য ড্র। ৪ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে এখন ক্যামেরুন। গ্রুপের শীর্ষ দল সেনেগালের চেয়ে ৫ পয়েন্ট কম আফ্রিকার ‘অদম্য সিংহ’দের। আবার না ইতোর এই পেনাল্টি মিসের কারণে আগামী বছরের আফ্রিকান নেশনস কাপের টিকিট পাওয়া না হয় ক্যামেরুনের। কারণ গ্রুপ থেকে সরাসরি একটি দলই যাবে মূল মঞ্চে।