প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাঁড়ির খবর ফাঁস হয়ে যাওয়ায় মর্মযাতনায় ভুগছেন স্যামুয়েল ইতো। ভীষণ রাগও হচ্ছে তাঁর। ক্যামেরুনিয়ান স্ট্রাইকারের প্রকৃত বয়সটা জানাজানি হয়ে যাওয়া তাঁর জন্য যে মানহানিকর। চেলসি কোচ হোসে মরিনহো অনুশীলনে কথা বলছিলেন কারও সঙ্গে। তখন বলে বসেন, ‘আমাদের কোনো স্কোরার নেই। ইতো আছে, কিন্তু ওর তো ৩২ হয়ে গেছে। কে জানে, ৩৫ও হতে পারে!’ কথোপকথনটা ফাঁস করে দিয়েছে ফ্রান্সের টিভি ক্যানাল প্লাস। কোচ যখন এমন বলেন, তখন খেলোয়াড় না পারেন সইতে, না পারেন কিছু বলতে। শেষ পর্যন্ত ইতো বলেছেন, ‘আমার বয়স নিয়ে কোনো ব্যাখ্যা আমি দেব না।’ ওয়েবসাইট।