ইদ্রিস জেতালেন রহমতগঞ্জকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবনমনের আশঙ্কা থেকে নিজেদের একটু হলেও দূরে সরাতে পেরেছে রহমতগঞ্জ। ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল তারা ১-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জকে। ম্যাচের ১৮ মিনিটে একমাত্র গোলটি করেছেন ইদ্রিস। সিটিসেল বাংলাদেশ লিগের প্রথম পর্বে ১২ খেলায় মাত্র ৩টি জয় ছিল রহমতগঞ্জের, দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেল পুরান ঢাকার দলটি। এই জয়ে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট হলো রহমতগঞ্জের। তবে তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেও ১২ পয়েন্টই থাকল ফরাশগঞ্জের। ১৪ ম্যাচে ৭ পয়েন্ট পাওয়া শুকতারা এখনো রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। অবনমনের শঙ্কা সবচেয়ে বেশি নারায়ণগঞ্জের ওই দলটিরই।