ইনচনে ৪৩ সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ রাউন্ডে খারাপ করে পিছিয়ে গেলেন সিদ্দিকুর রহমান। দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত ব্যালান্টাইনস চ্যাম্পিয়নশিপে ৪৩তম হয়েছেন এই বাংলাদেশি। ৩২ লাখ ডলারের এই টুর্নামেন্টের শেষ রাউন্ডে পারের চেয়ে ৩ শট বেশি খেলেছেন ইন্দোনেশিয়ান মাস্টার্সে তৃতীয় হওয়া সিদ্দিকুর। চার রাউন্ড শেষে মোট ২৯০ শট (৭২-৭১-৭২-৭৫) খেলা সিদ্দিকুর প্রাইজমানি পেয়েছেন প্রায় সাড়ে ১৩ লাখ টাকা।শেষ দিনে দুর্দান্ত খেলে পেছন থেকে এসে শিরোপা জিতে নিয়েছেন লি ওয়েস্টউড। এতে গলফের এক নম্বর স্থানটি যেমন অক্ষুণ্ন রয়েছে তাঁর, তেমনি পুরস্কার পেয়েছেন বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি টাকা। ওয়েবসাইট।