ইনজামাম আবারও উপেক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা ছিল ইনজামাম-উল হকের। তবে সাবেক এই অধিনায়ককে ছাড়াই গতকাল রোববার সফরে গেছে পাকিস্তান দল। পাকিস্তানি দৈনিক ‘ডন’ এ খবর জানিয়েছে।গত মাসে ভারত সফরের আগে পাকিস্তানি ক্রিকেটারদের ব্যাটিং নিয়ে নানা পরামর্শ দেন ইনজামাম। কিন্তু বিস্ময়করভাবে ভারত সফরের দলে তাঁর জায়গা হয়নি। এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ সাংবাদিকদের জানিয়েছিলেন, ভারত সফরে না থাকলেও দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটিং পরামর্শক হিসেবে নেওয়া হবে ইনজামামকে। অথচ ভারতের মতো দক্ষিণ আফ্রিকা সফরেও উপেক্ষিত থাকলেন ইনজামাম।ইনজামামের অভিযোগ, ভারত সফরের পর পিসিবি তাঁর সঙ্গে কোনো যোগাযোগই রাখেনি। তিনি বলেন, ‘ভারত সফরের পর থেকে বোর্ডের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আমি দলের ম্যানেজমেন্টেরও অংশ নই।’দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার আগে পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমা বলেন, দলের ম্যানেজমেন্টে তিনটি পরিবর্তন এসেছে। তবে ইনজামামকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি।