ইনজুরি গুরুতর নয়, খেলবেন নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাদাল-ভক্তদের জন্য সুখবর। গতকাল সোমবার স্প্যানিশ এই টেনিস তারকার পাওয়া ইনজুরি গুরুতর নয়। কাল বুধবার মার্ডি ফিশের বিপক্ষে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে খেলবেন তিনি। রাফায়েল নাদাল নিজেই এ খবর দিয়েছেন।‘গতকাল ম্যাচ শেষে লন্ডন হাসপাতালে আমার পায়ের এমআরআই করা হয়। খেলার সময় মনে হয়েছিল, গুরুতর কিছু হয়েছে। কিন্তু বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিত্সকেরা নিশ্চিত করেছেন, তেমন কিছু হয়নি। আজ অনুশীলন করব, কাল ম্যাচে অংশ নেব। আমাকে সহায়তা করার জন্য সবাইকে ধন্যবাদ’—সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুকে লিখেছেন ২৫ বছর বয়সী নাদাল।শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে গতকাল পায়ে চোট পান নাদাল। চোট নিয়েই মার্টিন ডেল পোর্তোকে হারিয়ে ওঠেন কোয়ার্টার ফাইনালে। ওই ম্যাচে পাওয়া ইনজুরি নাদালকে উইম্বলডন থেকে ছিটকে দেয় কি না, এ নিয়ে শঙ্কা জেগেছিল। ওয়েবসাইট।