ইনজুরি নয়, বিশ্রামে ছিলেন তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিম ইকবাল ইনজুরিতে পড়েননি। পায়ে ব্যথা অনুভব করায় আজ সোমবার অনুশীলন থেকে বিরত ছিলেন বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটসম্যান।এর আগে একটি বেসরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছিল, ‘সোমবার সকালে অনুশীলনে দৌড়ানোর সময় পা মচকে যায় তামিমের। তাঁকে তাত্ক্ষণিকভাবে প্রাথমিক চিকিত্সাও দেওয়া হয়।’জানা গেছে, কয়েক দিন ধরেই পায়ে ব্যথা অনুভব করছিলেন তামিম। এ কারণে আজ দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। তামিমের ব্যথা গুরুতর কিছু নয়।পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ২৬ নভেম্বর ঢাকায় আসবে পাকিস্তান। সফর শুরু হবে ২৯ নভেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। এর পর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচে অংশ নেবে বাংলাদেশ ও পাকিস্তান।