ইনজুরিতে সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ান ওপেন শুরু হতে বাকি দুই সপ্তাহেরও কম সময়। নতুন বছরের প্রথম গ্র্যান্ডস্লাম লড়াইয়ের আগ মুহূর্তে এসে বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন মেয়েদের টেনিসের সাবেক নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামস।ব্রিজবেন ইন্টারন্যাশনালের দ্বিতীয় রাউন্ডের খেলায় আজ বুধবার বোজানা জভানোভস্কির বিপক্ষে লড়ছিলেন সেরেনা। খেলার একপর্যায়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান তিনি। ১০ মিনিট চিকিত্সা নেওয়ার নেওয়ার পর আবার কোর্টে নামেন সেরানা। যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা ৬-২, ৬-৪ গেমে তুলে নেন জয়ও।ম্যাচ শেষে পায়ের স্ক্যান করার দেখা যায়, চোটটা হালকা নয়। বাধ্য হয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সেরেনা। রয়টার্স।