ইনজুরির কবলে তামিম ইকবাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল জিম্বাবুয়ের কাছে ১১ রানে হেরে এমনিতেই ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালোভাবে করতে পারেনি বাংলাদেশ। এর মধ্যে আবার নতুন করে যোগ হয়েছে দলের প্রধান ব্যাটসম্যান তামিম ইকবালের চোট। জাতীয় দলের এই উদ্বোধনী ব্যাটসম্যান ঊরুতে আঘাত পেয়েছেন। তাই কাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাঠের বাইরেই থাকতে হবে এই ড্যাসিং ওপেনারকে। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে খুলনার ব্যাটসম্যান আনামুল হককে।জিম্বাবুয়ের বিপক্ষে ২১ জুনের ম্যাচটিতেও খেলতে পারবেন কি না, সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এখনই দেশে ফিরছেন না বলে জানিয়েছেন তামিম। মুঠোফোনে ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আহত হওয়ার কারণে কালকের ম্যাচ খেলতে পারছি না। জিম্বাবুয়ের বিরুদ্ধে ২১ জুনের ম্যাচটি খেলার সুযোগ রয়েছে ৫০-৫০। তবে এখনই দেশে ফিরে যাচ্ছি না।’জিম্বাবুয়ের সঙ্গে ব্যাটিং করার সময়ই আঘাত পান তামিম। ওই ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান আসে তাঁর ব্যাট থেকে।