ইনজুরির কবলে রোনালদো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্প্যানিশ লিগের শুরুতেই বড় ধরনের হোঁচট খেলো হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ। লিগের প্রথম ম্যাচে রিয়াল মালোর্কার বিপক্ষে ড্র দিয়ে লিগ শুরু করেছে গতবারের রানারআপরা। রিয়াল মাদ্রিদের জন্য তার চেয়েও বড় দুঃসংবাদ হলো ইনজুরির কবলে পড়েছেন দলের সেরা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো।গোড়ালির চোটের কারণে আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে এই পর্তুগিজ স্ট্রাইকারকে। চ্যাম্পিয়নস লিগে আজাক্সের বিপক্ষে রিয়ালের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না রোনালদো। খেলতে পারবেন না লা লিগায় ওসাসুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচেও।রোনালদোর এই চোটের কারণে বিপদে পড়ে গেছে পর্তুগালও। সাইপ্রাস ও নরওয়ের বিপক্ষে ইউরো ২০১২ বাছাইপর্বের ম্যাচে অংশ নিতে পারবেন না রোনালদো। রয়টার্স