ইনফান্তিনো নির্দোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি ঘিরে ধরা ফিফায় সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু ছয় মাস না যেতেই অপবাদ গায়ে মাখতে হয় তাঁকে। ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ ওঠে, অফিস থেকে পাওয়া সুযোগ-সুবিধা তিনি ব্যক্তিস্বার্থে ব্যবহার করেছেন। তবে সব অপবাদ এখন মুছে গেছে। ফিফার নৈতিকতা কমিটি গতকাল ইনফান্তিনোর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ খারিজ করে দিয়েছে। এএফপি।