ইনস্টাগ্রামে বিশ্বকাপের ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফার বিশ্বকাপ ফেসবুক ফ্যান পেজে ভক্তের সংখ্যা এর মধ্যেই ২০ মিলিয়ন ছাড়িয়ে গেছে। টুইটারে ফিফার অনুসারী এখন পর্যন্ত ৭ মিলিয়ন, যারা প্রতিনিয়ত টুইট-রিটুইটে ভার্চুয়াল দুনিয়ায় বিশ্বকাপের আলোচনায় ঝড় তুলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবলভক্তদের উচ্ছ্বাস খানিক বাড়াতেই আরেকটি পদক্ষেপ নিল ফিফা। সেটি বিশ্বকাপ উপলক্ষে ইনস্টাগ্রামে ফিফার অ্যাকাউন্ট। নতুন এই অ্যাকাউন্টে ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ উন্মাদনা নিয়ে তাদের বিশেষ মুহূর্তগুলোর ছবি আপলোড করতে পারবেন। সেখান থেকে সেরা ছবিটি বাছাই করে ফিফার ওয়েবসাইটের সোশ্যাল হাবে প্রদর্শন করা হবে। সঙ্গে, বিশ্বকাপ নিয়ে ফিফার বিভিন্ন অনুষ্ঠান ও মুহূর্তগুলোর ছবি তো থাকছেই। শুধু কি তা-ই! মাঠের বাইরে, গ্যালারিতে, সমুদ্র-পাড়ে, পথে-ঘাটে সব জায়গা থেকেই বিশ্বকাপের উন্মাদনা ক্যামেরাবন্দী করে আপলোড করা যাবে। ফিফা ডটকম।