প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক পেজে যুগল ছবিটা দেখলেই প্রশ্ন উঠতে পারে—ইনিই কি ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন বান্ধবী? ভক্তদের অবশ্য সেই ‘সুখবর’ থেকে বঞ্চিত করেছেন সিআর-সেভেন। ইনি সে রকম কেউ নন! আলেসাদ্রা অ্যামব্রোসিও নিজ অঙ্গনে বিখ্যাতই, ব্রাজিলের শীর্ষ মডেলদের একজন। ছবিটা পোস্ট করার খানিক পরেই একটা ভিডিও পোস্ট করেছেন রোনালদো। সেখানে বলেছেন, দুজনে মিলে একটা ‘গোপন’ কাজ করেছেন। দুজনেরই আশা, ভক্তরা সেটি পছন্দ করবেন। কোনো একটা পণ্যের বিজ্ঞাপনের জন্যই এই প্রচারণা, সেটি অনুমান করাই যায়। কিন্তু যাঁরা আশা করছেন, অ্যামব্রোসিওর সঙ্গে রোনালদোর ‘কিছু’ একটা হলেও হতে পারে, তাঁদের নিরাশই হতে হবে। অ্যামব্রোসিও দুই সন্তানের জননী এবং বেশ সুখেই ঘরকন্না করছেন! মেইল অনলাইন।