ইনিংস ও ৫৮ রানে হারল একাডেমি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনিংস পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল তৃতীয় দিনেই। আনুষ্ঠানিকতাটুকু সারতে কাল ২৯.৫ ওভার সময় নিয়েছে দক্ষিণ আফ্রিকা একাডেমি দল। ফতুল্লায় প্রথম চারদিনের ম্যাচে জিপি-বিসিবি হেরেছে ইনিংস ও ৫৮ রানে। কাল জিপি-বিসিবির চারটি উইকেটই নিয়েছেন হারডুস ভিলিওন। আগের দিনের ৩ উইকেট মিলিয়ে ইনিংসে তাঁর ৭ উইকেট। প্রথম ইনিংসে পেয়েছিলেন ৫টি, সব মিলিয়ে ম্যাচে ১২৬ রানে ১২ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাদেশিক দল ইস্টার্নসের ২২ বছর বয়সী ফাস্ট বোলার।জিপি-বিসিবি দিন শুরু করেছিল ৬ উইকেটে ২০০ রান নিয়ে। তৃতীয় দিন বিকেলের অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটিটার সঙ্গে কাল আর মাত্র ১৪ রান বাড়াতে পেরেছেন আলাউদ্দিন ও মাইশুকুর। ৩৫ বলে ৩৫ করে উইকেটের পেছনে ক্যাচ দেন মাইশুকুর রহমান। দ্রুতই মাইশুকুরকে অনুসরণ করেন শাকের আহমেদ। পেসার শুভাশিস রায়কে নিয়ে নবম উইকেটে ৮৪ রানের জুটিতে কিছু প্রতিরোধ গড়েছিলেন আলাউদ্দিন। কিন্তু লাঞ্চের পর দ্বিতীয় নতুন বল নিয়ে ৫ বলের মধ্যে শুভাশিস ও আল-আমিনকে আউট করে ম্যাচ শেষ করে দেন ভিলিওন। ১২০ বলে ১১ চারে ৮০ রান নিয়ে অপরাজিত থেকে যান অলরাউন্ডার আলাউদ্দিন বাবু।দক্ষিণ আফ্রিকা একাডেমি ১ম ইনিংস: ৫৮১জিপি-বিসিবি ১ম ইনিংস: ২১৮ ও দ্বিতীয় ইনিংস ৮১.৫ ওভারে ৩০৫ (তৃতীয় দিন শেষে ২০০/৬) (আলাউদ্দিন বাবু ৮০*, মাইশুকুর ৩৫, শাকের ২, শুভাশিস ২৯, আল-আমিন ০; ভিলিওন ৭/৫৫, পিয়েট ২/১৩৪, স্কোম্যান ১/২৩)।