প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ভুলে যাওয়া এক স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ বারবাডোজে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ঘোষণা করতে পারল প্রায় ২১ বছর পর! যদি বিবেচনায় নেওয়া হয় প্রথম ইনিংসে ইনিংস ঘোষণা করা, তাহলে যেতে হবে ৫৪ টেস্ট আগে, ১৯৮৪ সালে! অস্ট্রেলিয়ার বিপক্ষেই একটা সময় পর্যন্ত ৫৪ টেস্ট প্রথম ইনিংস ঘোষণা করতে পারেনি ইংল্যান্ড। তবে এর চেয়েও দীর্ঘ অপেক্ষার রেকর্ড আছে একটি। ১৯৫৭ সালের নটিংহাম টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ড প্রথম ইনিংস ঘোষণা করতে পেরেছিল ২০০৪ সালের বার্মিংহাম টেস্টে, ৪৭ বছর আর ৯৮ টেস্ট অপেক্ষার পর!